ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সাংবাদিক পরিচয়ের আড়ালে হামলাকারী গ্রেপ্তার

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 508

ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি ও যুবলীগ কর্মী জুয়েল শরীফকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ছিলেন আত্মগোপনে
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত জুয়েল শরীফ গত ৮ অক্টোবর ২০২৪ তারিখে দায়ের করা একটি মামলার আসামি। হামলার পর থেকেই সে আত্মগোপনে চলে গিয়েছিল। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাঁশপুর এলাকার বাসিন্দা।

আটক হওয়ার আগে জুয়েল শরীফ শুকতারা টিভি নামে একটি ফেসবুক পেজ ও দৈনিক বাংলাদেশ সমাচার নামে একটি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করতেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে সাংবাদিক পরিচয়ের আড়ালে হামলাকারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫