ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর: দুর্নীতিতে ক্ষুব্ধ জুলাইযোদ্ধা, গেজেট থেকে নাম প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 356

জুলাই আন্দোলনের চেতনা রক্ষা না হওয়ায় এবং দুর্নীতি বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বেচ্ছায় সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার এবং সব ধরনের সুযোগ-সুবিধা হতে বিরত থাকার আবেদন করেছেন ফরিদপুরের জুলাইযোদ্ধা আবরাব নাদিম ইতু (২৭)। তাঁর গেজেট নম্বর ছিল ২৪৮৯।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের কাছে তিনি এই আবেদনপত্র জমা দেন।

নাম প্রত্যাহারের কারণ: ব্যর্থ অন্তর্বর্তী সরকার

জেলা প্রশাসকের বরাবর দেওয়া আবেদনপত্রে জুলাইযোদ্ধা আবরার নাদিম ইতু যে কারণগুলো উল্লেখ করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ:

চেতনার প্রতিফলন নেই: তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনোভাবেই এক বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকর যে পদক্ষেপ তাও নিতে পারেনি।”

অনিয়ম বহাল: তাঁর অভিযোগ, “বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে পূর্বের ন্যায়ই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙেনি, সেই সঙ্গে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন।”

স্বেচ্ছায় প্রত্যাহার: এই নীতিগত কারণে তিনি সরকারি গেজেট থেকে তাঁর নাম প্রত্যাহার এবং মাসিক ভাতাসহ (যা তিনি নেননি) সব ধরনের সুযোগ-সুবিধা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার ঘোষণা দেন।

জুলাইযোদ্ধার বক্তব্য

এ ব্যাপারে আবরার নাদিম ইতু সাংবাদিকদের বলেন, “আমরা যে জন্য আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পারছি না। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনোভাবেই এক বছরের অধিক সময় ধরে পারেনি। তাই আমি সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।”

প্রশাসনের প্রতিক্রিয়া

আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

তিনি বলেন, “স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সব ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা হাতে পেয়েছি। আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেব।”

ফরিদপুর: দুর্নীতিতে ক্ষুব্ধ জুলাইযোদ্ধা, গেজেট থেকে নাম প্রত্যাহার

আপডেট সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫