ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সরকারি জমি দখল: সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ

মিজানুর রহমান ফরিদপুর :
  • আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 524

ফরিদপুরের সদরপুরে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা নিলয় রঞ্জন সরকারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তিনি সরকারি রাস্তার জন্য বরাদ্দকৃত ১৫২ শতাংশ জমির একটি বড় অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। তবে অভিযুক্ত নিলয় রঞ্জন সরকার এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, অভিযোগকারীরাই সরকারি জায়গা ভরাট করছেন।

এলাকাবাসী বলছেন, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই অবৈধ দখলদারির কারণে জনচলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

কী অভিযোগ এলাকাবাসীর?

উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার ৭৪০৮ দাগের ১৫২ শতাংশ জমির মধ্যে প্রায় ৮-১০ শতাংশ জায়গা দখল করে নিলয় রঞ্জন সরকার দোকান ঘর তুলেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগকারী আজম আলী খান বলেন, “আমরা তাকে বাধা দিতে গেলে তিনি আমাদের হুমকি দেন এবং বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেন। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।” স্থানীয় বাসিন্দা মোজাহার মোল্যা এবং ফয়জল মোল্যা জানান, জমি যতবারই পরিমাপ করা হয়েছে, ততবারই দেখা গেছে নিলয় রঞ্জন সরকারের দোকান সরকারি জায়গার মধ্যে পড়েছে।

অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাবেক ভূমি উন্নয়ন কর্মকর্তা নিলয় রঞ্জন সরকার বলেন, “আমি কখনো সরকারি জায়গায় দোকান নির্মাণ করিনি। আমার পৈত্রিক সম্পত্তির ওপরই দোকানগুলো তৈরি করা হয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, আসলে তারাই রাতের অন্ধকারে সরকারি খাস জমি বালু ফেলে ভরাট করেছেন।”

প্রশাসনের আশ্বাস

এই বিষয়ে জানতে চাইলে ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্ত বলেন, “এখনও জমির সঠিক পরিমাণ মাপা হয়নি। তবে অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জায়গা দখলের বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। শুনেছি এই জমি নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করা সম্ভব হবে।”

ফরিদপুরে সরকারি জমি দখল: সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫