ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শওকত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 513

ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লাকে (২০) হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি পলাতক থাকলেও বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা হলেন:

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মো. মেহেদী আবু কাওসার

মো. জনি মোল্লা

মো. আবু রাসেল শেখ (পলাতক)

রবিদাস পল্লীর রাজেশ রবি দাস

গোয়ালচামট মহল্লার মো. রবিন মোল্লা

এছাড়া, রাজবাড়ী সদরের মসলিসপুর গ্রামের মো. বাদশা শেখকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঘটনার বিবরণ ও মামলার প্রেক্ষাপট

নিহত শওকত মোল্লা ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আয়নাল মোল্লার ছেলে। ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শওকত তার ইজিবাইক নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ১৫ নভেম্বর সকালে শহরের মোল্লা বাড়ি সড়কের শেষ মাথায় আবুল হোসেনের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় ১৬ নভেম্বর শওকতের বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের সরকারি পক্ষের কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান এই রায়কে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা’ এবং ‘সমাজের জন্য একটি উদাহরণ’ হিসেবে মন্তব্য করেছেন।

ফরিদপুরে শওকত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫