ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিধবার গোপন কক্ষে প্রভাবশালী রেন্টকার ব্যবসায়ী, জনতার হাতে আটক

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 1518

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামে এক বিধবা নারীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মানিক বিশ্বাস (৩৮) নামের এক রেন্টকার ব্যবসায়ী। গতকাল শনিবার (২৮ জুন, ২০২৫) বিকেলে পৌরসভার হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মৃত অশোক দাসের স্ত্রী রুম্পা দাসের ঘর থেকে মানিক বিশ্বাসকে আটক করে স্থানীয় জনতা। প্রথমে রুম্পা দাস তার ঘরে কোনো পুরুষ নেই বলে দাবি করলেও, তল্লাশির পর একটি কক্ষ থেকে মানিক বের হয়ে আসেন।

ঘটনাস্থলে বিভ্রান্তি ও জনরোষ

তাৎক্ষণিকভাবে মানিকের স্ত্রী ঘটনাস্থলে হাজির হয়ে জানান যে, তিনি ওই বাড়িতেই ছিলেন এবং তার স্বামী সেখানেই তার সঙ্গেই ছিলেন। তবে স্থানীয়দের মধ্যে এই দাবি ঘিরে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘটনার পরপরই শত শত মানুষ সেখানে ভিড় করেন।

খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আতিকুল আলী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশের বক্তব্য ও সালিশ বৈঠক

এসআই রাজিব আহমেদ জানান, “স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করার পর উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক হয়। কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় দুই পক্ষকে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, মানিক বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই বিধবার বাড়িতে যাতায়াত করছিলেন। আগেও তাকে সন্দেহ করা হলেও সরাসরি হাতে ধরা পড়েননি। তবে এদিন জনতার হাতে ধরা পড়ে যান। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফরিদপুরে বিধবার গোপন কক্ষে প্রভাবশালী রেন্টকার ব্যবসায়ী, জনতার হাতে আটক

আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫