ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হুঁশিয়ারি ইসরায়েলের: পাল্টা হামলা হলে তেহরান জ্বালিয়ে দেবো

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 380

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ শনিবার (১৪ জুন, ২০২৫) ইরানকে নতুন হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের — বিশেষ করে তেহরানের বাসিন্দাদের — চড়া মূল্য দিতে হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও কঠোর বার্তা দিয়ে বলেন, “যদি (আয়াতুল্লা আলী) খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে ইরান জ্বলেপুড়ে যাবে।”

ইরানের পাল্টা জবাবের ইঙ্গিত

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। দেশটির জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।

ফারস অবশ্য ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন, “গতরাতের সীমিত পদক্ষেপে এ সংঘাত শেষ হচ্ছে না। ইরানের হামলা চলতেই থাকবে এবং এ প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে।”

সম্প্রতি হামলার ঘটনা

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন, ২০২৫) ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার (১৪ জুন, ২০২৫) ভোররাতে (গতকাল দিবাগত রাত) পাল্টা হামলা চালায় ইরান। গত দুই দিনে দুই দেশই রাতের আঁধারে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।

শেষ হুঁশিয়ারি ইসরায়েলের: পাল্টা হামলা হলে তেহরান জ্বালিয়ে দেবো

আপডেট সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫