ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইলে সংঘর্ষে রণক্ষেত্র জাতীয় পার্টির কার্যালয়: আহত ভিপি নুরসহ বেশ কয়েকজন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 280

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাত ৯টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলতে থাকে।

হামলার কারণ ও যেভাবে ঘটল ঘটনা

আজ বিকালে রাষ্ট্র পুনর্গঠন ও ফ্যাসিবাদ নির্মূলের দাবিতে বিজয়নগর কার্যালয়ের সামনে একটি সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি জানান। অভিযোগ উঠেছে, এই মিছিল থেকেই জাতীয় পার্টির কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং সড়কের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, দুই পক্ষই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা দাবি করেছেন, গণঅধিকার পরিষদের কর্মীরা মিছিল থেকে তাদের ওপর হামলা চালিয়ে কার্যালয়ে ভাঙচুর করেছেন। অন্যদিকে, গণঅধিকার পরিষদ অভিযোগ করেছে যে তাদের মিছিলে জাতীয় পার্টির লোকজনই প্রথমে ইটপাটকেল ছুড়ে উসকানি দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

আহত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার অনুসারীরা। রাত সোয়া ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টা থেকেই দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাত ৯টা পর্যন্ত ধাপে ধাপে সংঘর্ষ চলেছে বলে তিনি নিশ্চিত করেন।

কাকরাইলে সংঘর্ষে রণক্ষেত্র জাতীয় পার্টির কার্যালয়: আহত ভিপি নুরসহ বেশ কয়েকজন

আপডেট সময় : ১১:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫