বিভেদ নয়, গুণগত রাজনীতি দেখতে চায় দেশের জনগণ: তারেক রহমান
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 260
বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর কাছে দেশের জনগণ এখন গুণগত মানের রাজনীতি প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্রদলের সমাবেশে তারেক রহমানের মন্তব্য
আজ রবিবার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, “গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। জনগণ এখন আর বিভেদের রাজনীতি দেখতে চায় না।”

























