ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার আগেই নির্বাচন চান তারেক রহমান, লন্ডনে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 301

আসন্ন জাতীয় নির্বাচন রোজার আগেই আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে আলোচিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গোপন বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

বৈঠকটি শুক্রবার (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের অভিজাত ডরচেস্টার হোটেলে শুরু হয় এবং চলে প্রায় দেড় ঘণ্টা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপি চায় রমজানের আগে দেশে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হোক।

হোটেলসূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়ার আগে তারেক রহমানকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে উভয়পক্ষ আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানালেও বিস্তারিত কিছু জানায়নি।

রোজার আগেই নির্বাচন চান তারেক রহমান, লন্ডনে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক

আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫