ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৩ যে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন এ কে আজাদ

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন এ কে আজাদ

সিকদার সজল ফরিদপুর
  • আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / 174

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেয়ার পর এ কে আজাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ। মূলত নিজ অঞ্চলে শিল্প-কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার পাশাপাশি সমর্থকদের কথা বিবেচনা করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে আটটায় ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনের মিলনায়তনে আয়োজিত এক সভায় ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে এ কে আজাদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফরিদপুর অঞ্চলে শেখ হাসিনা যে উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি অব্যাহত রাখতে ও আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, শিক্ষা, চিকিৎসা এসব খাতে কাজ করতে চাই আমি। বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার। অল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে আমি রাজনীতিতে আগ্রহী হয়েছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, সেটা না পেলেও আমি স্বতন্ত্র ভাবে সংসদ সদস্য হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই।
ট্যাগস :

ফরিদপুর-৩ যে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন এ কে আজাদ

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন এ কে আজাদ

আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩