ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ভিএফডব্লিউএ’র চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলেন অ্যাডভোকেট বুলু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 439

বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ১৯৮১ সাল থেকে দুস্থ মা ও শিশুদের জন্য নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ভিএফডব্লিউ (ভলান্টিয়ারি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)। এই মানবিক সংগঠনটির ২০২৫ সালের সাধারণ সভা ও নির্বাচন আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ১১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব গঠিত হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উৎসাহ ও সম্প্রীতির বন্ধন।

নতুন কমিটিতে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু। তাঁর নেতৃত্বে সংগঠনটি আগামীতেও জনসেবার মান ধরে রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মিসেস ফরিদা বেগম এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মিসেস নাছরিন সুলতানা (ইতি)।

এছাড়াও দুইজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন:
১. সাজ্জাদ আহমেদ
২. কাজী সেকেন্দার আলী

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিসেস ফারাহ দিবা আহমেদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিম্নবর্ণিত পাঁচজন সমাজসেবক:
১. ডাঃ মোঃ আফজাল হোসেন
২. মাহাবুব হোসেন শাহীন
৩. মোঃ রওশন আজাদ
৪. মিসেস নাজমা বেগম
৫. প্রকৌশলী ইমরান হোসেন

সাধারণ সভায় উপস্থিত সদস্যরা বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করেন এবং আগামীর পরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। পুনর্নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু বলেন, “ভিএফডব্লিউ কোনো ব্যক্তি বা দলের সংগঠন নয়, এটি একটি মানবসেবামূলক প্ল্যাটফর্ম। আমরা সকলের সম্মিলিত চেষ্টায় এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর করে তুলব ইনশাআল্লাহ।”

সভা শেষে নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের সবার উদ্দেশ্যে সুস্থ, সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

ভিএফডব্লিউ-এর এই নবনির্বাচিত কমিটির মাধ্যমে বৃহত্তর ফরিদপুরের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও উপকৃত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

ট্যাগস :

ফরিদপুর ভিএফডব্লিউএ’র চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলেন অ্যাডভোকেট বুলু

আপডেট সময় : ০৩:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫