বিজয়নগরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- আপডেট সময় : ০৮:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / 219
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে নব নির্মিত শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার বিকালে এ ম্যুরাল উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসহাক সরকারের সভাপতিত্বে ও লিটন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো: বাবুল আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন, আব্দুল আলীম কামাল,ইলিয়াছ সরকার, কাজী হাবিবুর রহমান,প্রধান শিক্ষক আবুল কাশেম, মাওলানা সিরাজুল ইসলাম
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।











