জয়িতা পুরস্কার দিলেন পাঁচ নারীকে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / 278
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিকূলতা ও চ্যালেঞ্জকে অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরুপ ৫ নারীকে জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ প্রদান করেছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আজ শুক্রবার ( ৮ মার্চ) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার প্রাপ্তদের মধ্যে এ পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) ও পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)।
সরকার পাঁচটি ক্যাটাগরিতে জয়িতাদের পুরস্কার দিয়েছে। সেগুলো হচ্ছে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী, সফল মা, নির্যাতনের কালো দিন মুছে দিয়ে ঘুরে দাঁড়ানো নারী এবং সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন এমন নারী।


























