ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 152

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

ট্যাগস :

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

আপডেট সময় : ০৪:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪