পদযাত্রায় এসে বিএনপি নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / 423
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে হার্টঅ্যাটাক করে মারা গেছেন বিএনপি নেতা মিয়া চান মিয়া (৭০)।সে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে এবং একই ইউনিয়ন বিএনপির সভাপতি ও তিন বারের নির্বাচিত ইউপি সদস্য। প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ার হাউজ রুটের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পূন: প্রতিষ্টার এক দফা দাবি আদায়ের পদ যাত্রায় অংশ নিয়ে হাটার সময় হার্টঅ্যাটাক করলে দলীয় নেতাকর্মীরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির প্রথম সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, মিয়াচান চর ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও তিন বারের সফল মেম্বার এবং দলের একজন নিবেদিত লোক ছিলেন, তার নেতৃত্বে আজ বিজয়নগর উপজেলার প্রায় দুই থেকে তিন শতাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে শহরের পদযাত্রায় অংশ নিতে আসে। আমরা সবাই পাওয়ার হাউজ রোডে তার জন্য অপেক্ষা করছিলাম।
সে পাওয়ার হাউজ রোডের কাছে জেলা পরিষদ মার্কেটের সামনে এসে মিছিল থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান,বিএনপি নেতা মিয়াচান শহরের পদযাত্রায় অংশ নিতে গিয়ে শহরে মারা যান।



























