ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ২২৫

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / 185

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী।

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন নারী হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার মোছলেম শেখের স্ত্রী মরিয়ম (৩৫), একই উপজেলার চাঁদহাট গ্রামের রওশন মাতুব্বরের স্ত্রী রোকসানা (২৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মনির উদ্দিনের স্ত্রী আবেজাননেসা (৭০)।

তিনি জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৬২ জন। এর মধ্যে ৬ হাজার ৫১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ২২৫

আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩