বিজয়নগরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত। এলাকায় আতংক
- আপডেট সময় : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / 250
বিজয়নগরে কুকুরের কামড়ে প্রায় ১০ জন আহত হয়েছে।এলাকায় আতংক বিরাজ করছে। এর মধ্যে ৮জন চিকিৎসা নিয়েছে বিভিন্ন হাসপাতালে।তবে সরকারি কোন হাসপাতালেই ভ্যাকসিন পায়নি রুগীরা ফলে চড়া দামে ভ্যাকসিন কিনে অদক্ষ লোক দিয়ে ভ্যাকসিন গ্রহণ করেছে লোকজন । জানাজায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়ায় একটি কুকুর জামাল মিয়া (৪২)কে কামড় দেয় পরে একই কুকুরের কামড়ে কাজী সুজন (৩০),শেখ আজিজ (২৭), শেখ ইকবাল (২৮),জীবন মিয়া (৫১) ও সুজন মিয়া (২৪) সহ প্রায় ১০ জন লোক আহত হয়েছে।আহতরা নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে গেলে হেলথ প্রোপাইটার মহিবুল হাসান হিমেল তাদেরকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেয়।পরে আহতরা নিকটস্থ মাধবপুর সদর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তাররা ভ্যাকসিন নাই বলে জানিয়ে দেন এবং তাদেরকে বিজয়নগর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়। পরে কয়েকজন রুগী বিজয়নগর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তাররা ভ্যাকসিন নাই বলে জানিয়ে দেন এবং অন্য কোন হাসপাতাল বা দোকান থেকে ভ্যাকসিন গ্রহণ করতে বলে দেন। পরে আহতরা বিভিন্ন ফার্মেসীতে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন।এব্যাপারে বিজয়নগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাছুম জানান,আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালে কোন ভ্যাকসিন না থাকায় তাদেরকে ভ্যাকসিন দেওয়া যায়নি। দোকান বা অন্য কোন স্থান থেকে তারা ভ্যাকসিন নিয়ে আসলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।হাসপাতালে ভ্যাকসিন সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে।



















