কবিতা
বিদ্রোহীরা জাগো
আদিবা তাবাসসুম
- আপডেট সময় : ১০:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / 205
দেশের জন্য লিখতে গিয়ে
কলম যে যায় থেমে
হিসেব তো আর মিলেনা ভাই
ভাবতেই যাচ্ছি ঘেমে।
রক্ত দিয়ে স্বাধিন দেশ আজ
অশ্রু দিয়ে ভরা
বিদ্রোহী’ও তালা মুখে
কয়না কথা কড়া।
স্বাধীন দেশে পরাধীন আজ
চুপ হয়ে যায় সবে
আর কতটা ধ্বংস হলে
তোমরা সজাগ হবে।
থাকবে ক’দিন চুপটি করে
আর কতকাল সইবে?
এবার জাগো বিদ্রোহীরা
হকের কথা কইবে।



























