ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজেন্দ্র কলেজে আনুষ্ঠানিকভাবে নবীন বরণ সম্পন্ন

শেখ সালমান আহমেদ, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 405

ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষে (২০২২-২০২৩) ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নিতে ০৮-১১-২০২৩ ইং তারিখে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০:০০ টার সময় অনুষ্ঠান শুরু হয়ে রাত ৮:৩০ টার দিকে শেষ হয়।

দুপুরের বিরতির পর হতে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহন করেন যশোরের বিখ্যাত প্রত্যয় ব্যান্ড শিল্পীগোষ্ঠি। কলেজের বিভিন্ন শিক্ষার্থী  ইভেন্টে অংশগ্রহন করেন। মাগরিবের নামাজের বিরতির পর উপস্থিত সুধী এবং শিক্ষার্থীদের উদ্দ্যশ্যে বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। তিনি তার বক্তব্যের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরেন। এসময় তিনি বলেন সকলের মাঝে থেকে গুটিকয়েক মানুষও যদি বঙ্গবন্ধুুর আদর্শ অন্তরে ধারণ করে তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।

এছাড়াও তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদকের ভূয়সী প্রসংসা করেন। নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি ছিলেন প্রফেসর অসীম কুমার সাহা_ অধ্যক্ষ সরকারী রাজেন্দ্র কলেজ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এস.এম আবদুল হালিম_ উপাধ্যক্ষ সরকারী রাজেন্দ্র কলেজ ও জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম_ সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারী রাজেন্দ্র কলেজ এবং সভাপতি প্রফেসর চন্দ্র মোহন হালদার_ আহব্বায়ক, নবীন বরণ আয়োজক কমিটি। সন্ধ্যার পর অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য রোভার-স্কাউট সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।

ট্যাগস :

রাজেন্দ্র কলেজে আনুষ্ঠানিকভাবে নবীন বরণ সম্পন্ন

আপডেট সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩