সদরপুরে বন্যা দুর্গত জনগোষ্ঠীকে আগাম পূনর্বাসনের লক্ষ্যে আর্থিক অনুদান বিতরণ
মিজানুর রহমান সদরপুর
- আপডেট সময় : ০৪:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / 393
ফরিদপুরের সদরপুরে বন্যা দুর্গত জনগোষ্ঠীকে আগাম পূনর্বাসনের লক্ষ্যে ২০০ পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসেবে ৯ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপাড়া ঘাট এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি মামুন আল রশিদসহ রেড ক্রিসেন্ট সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।



























