ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুর দুই মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

মিজানুর রহমান সদরপুর
  • আপডেট সময় : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 528

সদরপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  এক কিশোর নিহত ও দুইজন  আহত হয়েছে। আজ বৃহস্পতিবার  দুপুর পৌনে ২টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সদরপুর চন্দ্রপাড়া সড়কে তালুকদার বাড়ির সামনে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাবুল শিকদারের ছেলে রিফাত শিকদার (১৬)। সে বিশ্ব   জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের  ১০ম শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন  সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে শামিম মোল্লা (২০)  ও একই গ্রামের  মো. জুবায়ের (১৭)।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদরপুরগামী পালসার  নামের মোটরসাইকেলের সাথে  চন্দ্রপাড়াগামী সুজুকী জিক্সার নামের মোটর সাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। রিফাত শিকদার একটি মোটরসাইকেল চালাচ্ছিল। অপরদিকে শামীম মোল্লা  মো. জুবায়ের আরেকটি মোটর সাইকেলে ছিল।

এ দুর্টনায় ঘটনাস্থলে তিনজনই গুরুতর ভাবে জখম হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে  প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসে।  কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকেই   ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। ফরিদপুর নেওয়ার পর  কর্তব্যরত চিকিৎসক রিফাত শিকদার (১৬)কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শামিম মোল্লাকে ঢাকায মেডিকেল কলেজ হাসপাতালে হস্থানন্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  সদরপুর থানার ডিউটি কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই)  আব্দুল জব্বার  বলেন, দুটি মোটরসাইকেলের সংঘঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

ট্যাগস :

সদরপুর দুই মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

আপডেট সময় : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩