ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে কার্টনে ভরে সড়কে ফেলেন, ফরিদপুর থেকে গ্রেপ্তার স্বামী

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 548

মানিকগঞ্জে ভয়াবহ এক হত্যাকাণ্ডে নিজের স্ত্রী বিউটি গোস্বামীকে শ্বাসরোধ করে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন অলোক রঞ্জন গোস্বামী। দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটান তিনি। পরে মৃতদেহ ঢাকার উত্তরা থেকে এনে এসির কার্টনে ভরে মানিকগঞ্জের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কে ফেলে দেন।

হত্যার পর পালিয়ে ফরিদপুরে, সেখান থেকেই গ্রেপ্তার

ঘটনার চারদিন পর ফরিদপুরে আত্মগোপনে থাকা অবস্থায় অলোক রঞ্জনকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আদালতে নিয়ে গেলে অলোক স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কার্টনে মোড়া অবস্থায় মিলল বিউটির মরদেহ

গত শুক্রবার মানিকগঞ্জের এগারোশ্রী এলাকায় একটি এসির কার্টন থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা শনাক্ত করেন, সেটি ছিল বিউটি গোস্বামীর মরদেহ। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে এবং দুই সন্তানের জননী। ঢাকার উত্তরায় স্বামী অলোকের সঙ্গে বসবাস করতেন তিনি।

পারিবারিক কলহই হত্যার কারণ, জানায় পুলিশ

পুলিশ জানায়, অলোক ও বিউটির মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য সমস্যা চলছিল। অলোক দাবি করেন, বিউটি সারাদিন ফেসবুক, অনলাইন ব্যবসা ও লাইভ ভিডিও নিয়ে ব্যস্ত থাকতেন এবং সন্তানদের সময় দিতেন না। কথা বললে তিনি শ্বশুর-শাশুড়িকে জড়িয়ে গালাগালি করতেন।

রান্নাঘরে গলায় চাপ, মাথায় আঘাত

ঘটনার দিন দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা অবস্থায় অলোক পেছন থেকে বিউটির মুখ ও গলা চেপে ধরেন। তাকে ফেলে দিলে মাথায় আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর মরদেহটি এসির কার্টনে ভরে রশি দিয়ে বেঁধে ফেলেন অলোক।

প্রাইভেট কারে মরদেহ ফেলে দেন অলোক

ঈদ উপহার দেওয়ার অজুহাতে আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার কথা বলে প্রাইভেট কার ভাড়া করেন অলোক। একজন সহযোগীর সহায়তায় ঢাকার উত্তরা থেকে মানিকগঞ্জের মিতরা এলাকায় আসেন এবং কৌশলে চালককে সামনে পাঠিয়ে স্ত্রী বিউটির মরদেহটি ফেলে দেন সড়কে। পরে ওই গাড়িতেই পালিয়ে যান।

কারাগারে পাঠানোর নির্দেশ

মঙ্গলবার গ্রেপ্তার অলোক রঞ্জনকে আদালতে হাজির করা হলে, আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাণ্ডে জড়িত সহযোগীকেও খুঁজছে পুলিশ।

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে কার্টনে ভরে সড়কে ফেলেন, ফরিদপুর থেকে গ্রেপ্তার স্বামী

আপডেট সময় : ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫