সদরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
- আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / 182
ফরিদপুরের সদরপুর উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সবেক উপজেলা চেয়ারম্যান ফকির এ সাত্তার, বিভন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।





















