ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদক সেবন করে দা হাতে তাণ্ডব, যুবককে কারাদণ্ড

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 869

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন করে অস্বাভাবিক আচরণের দায়ে আলামিন মোল্লা (২৬) নামে এক যুবককে চার মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান ও রায়

আজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাকুরিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, পাকুরিয়া গ্রামের আহাদ মোল্লার ছেলে আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, আলামিন মোল্লা দুপুরে মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন এবং তাদের দা দিয়ে কোপাতেও গিয়েছিলেন। এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং কারাদণ্ড ও জরিমানা করা হয়।

ফরিদপুরে মাদক সেবন করে দা হাতে তাণ্ডব, যুবককে কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫