ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর আলমারি থেকে ছেলের স্কুলের দপ্তরি আটক
- আপডেট সময় : ০৯:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 1241
ফরিদপুরের সালথায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মো. আজাদ শেখ (৩৫) নামের এক স্কুল দপ্তরি। মঙ্গলবার (৫ মে) দিনগত রাত একটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় ওই প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহলকে মোটা অঙ্কের অর্থ দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।
ঘটনার সূত্রপাত:
আটক আজাদ শেখ বড় খারদিয়া গ্রামের বর শেখের ছেলে। তিনি বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রীর সন্তান বড় খারদিয়া স্কুলে পড়াশোনা করে। ছেলেকে স্কুলে আনা-নেওয়ার সুবাদে দপ্তরি আজাদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। একপর্যায়ে তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং গভীর রাতে ওই নারীর ঘরে আজাদের যাতায়াত শুরু হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রাতে বাড়িটি পাহারা দিতে থাকেন। মঙ্গলবার রাতে আজাদ ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন এবং তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে তাকে আটক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও:
ঘটনার ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর খালি গায়ে লুকিয়ে আছেন আজাদ এবং উপস্থিত যুবকরা তাকে বের করার চেষ্টা করছেন।
সংশ্লিষ্টদের বক্তব্য:
প্রবাসীর স্ত্রী দাবি করেন, “রাতে পাশের বাড়িতে মৃত্যুর খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। বাড়িতে ফিরে দেখি আজাদ ঘরের ভেতরে অবস্থান করছেন। প্রতিবেশীরা বাড়ি ঘেরাও করলে ভয়ে আজাদ আলমারিতে লুকিয়ে পড়েন।”
বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা খান লিমা জানান, আজাদের স্ত্রী ফোন করে ছুটির আবেদন করলে তিনি তা মঞ্জুর করেন। স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তামেম উদ্দিন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তিনি বর্তমানে প্রশিক্ষণে আছেন এবং রবিবার অফিসে এসে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হলে এবং তিনি দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে; এমনকি তাকে সাময়িক বরখাস্তও করা হতে পারে।





















