ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 113

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করার কথা রয়েছে।

স্মৃতিসৌধ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়মিত মহড়া চলছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
সচিবালয়ে প্রথম অফিস ও ব্যস্ততা মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন আজ বুধবার তিনি সচিবালয়ে তাঁর দপ্তরে প্রথম অফিস করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সচিবালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সচিবালয়ে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।

প্রশাসনে সাজ সাজ রব নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে কর্মব্যস্ততা চরমে। রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজিত হয়, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬