ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে লিচু বাগান মালিক হত্যা: সরকারি কর্মকর্তা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 89

ফরিদপুরের সালথা উপজেলায় আলোচিত লিচু বাগান মালিক আজিজুল মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি সোনাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৪ মে) দিনগত গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু মুন্সি সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে।

হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক ও লিচু চুরি:

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুলের একটি লিচু বাগান রয়েছে। ওই বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর্তী চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে শাকিল মুন্সি ও তার সহযোগীরা। মাদক সেবনের পাশাপাশি তারা প্রায়ই বাগান থেকে লিচু চুরি করতেন।

গত ১৩ মে বিকেলে তাদের এই মাদক সেবন ও লিচু চুরিতে হাতেনাতে বাধা দেন বাগান মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্লা। এতে চরম ক্ষিপ্ত হয়ে আকরামকে নির্মমভাবে মারধর করে শাকিল ও তার সহযোগীরা। এই ঘটনার জের ধরে পরবর্তীতে বাগান মালিক আজিজুল মোল্লার ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলারই এজাহারনামীয় অন্যতম আসামি এই রাজু মুন্সি।

পুলিশ ও কর্মকর্তার বক্তব্য:

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মুন্সি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এদিকে একজন সরকারি কর্মকর্তা হত্যা মামলায় গ্রেফতার হওয়ার বিষয়ে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “হত্যা মামলায় রাজু মুন্সির গ্রেফতারের খবরটি আমরা জানতে পেরেছি। ঈদের ছুটির পর থানায় যোগাযোগ করে এই সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ করা হবে। এরপর বিধি মোতাবেক উপ-পরিচালককে (ডিডি) চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে লিচু বাগান মালিক হত্যা: সরকারি কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬