ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে ৪০ গাড়ি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / 177

বঙ্গভবনের দরবার হলে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। আর এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগকে ৪০টি নতুন গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

সেই অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ৪০টি গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে। ৪০টি পতাকাও সরবরাহের জন্য কার্যাদেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া গাড়িচালকদের নাম ও নম্বর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, নতুন মন্ত্রিসভায় ৪০ জনের বেশি সদস্য থাকতে পারেন।

ট্যাগস :

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে ৪০ গাড়ি

আপডেট সময় : ০৩:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪