ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নিখোঁজ এর দুইদিন পর পদ্মা নদী থেকে দুই জনের লাশ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 304

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুটি স্পিডবোট এর সংঘর্ষের ২দিন পরে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায় তারা। পরে বিকেলে লাশদুটি উদ্ধার করে। নিহতরা হলেন ফরিদপুরের হাট গোবিন্দপুর এলাকার দাউদ মৃধা ও চরভদ্রাসনের চর অযোধ্যা গ্রামের রানা খন্দকার।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়। বিকেলে নিখোজ দুই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এখন পর্যন্ত এ ঘটনায় তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন এই কর্মকর্তা।

গত রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। সুকুমার হালদার (৬০) নামে এক যাত্রী নিহত হন।

ট্যাগস :

ফরিদপুরে নিখোঁজ এর দুইদিন পর পদ্মা নদী থেকে দুই জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩