ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 159

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। এই দিনটি প্রতি বছর পালিত হবে, তবে সরকারি ছুটি থাকবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, “সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

যে কারণে এই দিবস

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে এক বিদ্রোহ হয়। এই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সরকার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে।

এই ঘোষণার মাধ্যমে সরকার শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং দেশের নিরাপত্তার জন্য তাদের আত্মত্যাগ স্বীকার করেছে।

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

আপডেট সময় : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫