ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯ নাম্বারে ফোন, দেরি করে আসায় পুলিশের মাথা ফাটালেন মেনন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 437

গাজীপুরের শ্রীপুরে একটি মুদি দোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নাম্বারে কল দিলেও পুলিশ পৌঁছতে দেরি হয়। এমন অভিযোগে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানি মো. রাশেদ খান মেনন।

এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পুলিশ সদস্য মো. আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত দোকানি মো. রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় শৈলাট বাজারে একটি মুদি দোকান চালান।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাসমতউল্লাহ জানান, সকালে শ্রীপুর থানার ওসি একটি নাম্বার দিয়ে বলেন যোগাযোগ করতে। যোগাযোগ করলে মুদি দোকানে চুরির ঘটনা জানা যায়। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ার পরপরই দোকানি পুলিশের সঙ্গে তর্কে জড়ান। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার শিকল দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানিকে আটক করে। এ ঘটনায় দোকানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদিন মণ্ডল জানান, পুলিশের সঙ্গে এমন কাণ্ডে দোকানি মো. রাশেদ খান মেননকে গ্রেফতারের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

৯৯৯ নাম্বারে ফোন, দেরি করে আসায় পুলিশের মাথা ফাটালেন মেনন

আপডেট সময় : ১১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫