ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিচু পাড়া নিয়ে বিরোধ: ফরিদপুরে বাগান মালিককে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 441

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান মোল্যা (৬৫) নামে এক বাগান মালিক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত:

নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল মোল্যার বাগান থেকে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর দুই ছেলে সাকিল ও তুষার লিচু পেড়ে খেলে আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাতে বাধা দেন।

হামলা ও মৃত্যু:

লিচু পাড়াতে বাধা দেওয়ার জেরে বিকেলে ফুলবাড়িয়া বাজারে আকরাম মোল্যার ওপর হামলা চালায় অভিযুক্তরা। ছেলের ওপর হামলার খবর পেয়ে সন্ধ্যায় বাজারে গিয়ে ঘটনার কারণ জানতে চান আজিজুল মোল্যা। এসময় সাকিল ও তুষার মুন্সীসহ তাদের সহযোগীরা তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আজিজুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

পুলিশি পদক্ষেপ:

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, তুচ্ছ লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

লিচু পাড়া নিয়ে বিরোধ: ফরিদপুরে বাগান মালিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬