ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফের করোনার নতুন ভ্যারিয়েন্ট, ৭৫% আক্রান্ত, বন্দরে স্ক্রিনিং শুরু

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 439

বাংলাদেশে আবারও নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। গত এক সপ্তাহে মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন এই সপ্তাহেই মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞদের সতর্ক বার্তা

মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. রাজীব কুমার সাহা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে হাইজিন মেনে চলতে হবে। তিনি বলেন, “নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিকল্প নেই।”

আবারও উঁকি দিচ্ছে ভয়াবহতা

করোনা মহামারির পর বিশ্বব্যাপী যখন স্বস্তি ফিরছিল, তখনই নতুন করে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ভারতের পরিস্থিতিও ভয়াবহ। তার প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য

৮ জুন প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ আক্রান্তের হার ৭৫ শতাংশ।

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট

চিকিৎসকরা জানিয়েছেন, এবার যে ধরনটি পাওয়া গেছে তা ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। এর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। যদিও আগের মতোই উপসর্গ থাকছে—জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি।

সতর্কতা ও স্বাস্থ্যবিধি

স্বাস্থ্য মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্দরে বাড়তি সতর্কতা

দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হেল্ড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। ‘নন টাচ’ টেকনিক ব্যবহারের মাধ্যমে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে ফের করোনার নতুন ভ্যারিয়েন্ট, ৭৫% আক্রান্ত, বন্দরে স্ক্রিনিং শুরু

আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫