ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ, গ্রেফতার মালিক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 558

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে গ্রেফতার হলেন হান্নান

র‍্যাব জানায়, রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম এবং তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তাকে গ্রেফতারের পর পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। তবে, গ্রেফতারকৃত হান্নান হামলায় সরাসরি জড়িত কিনা, তা যাচাই করতে তদন্ত চলছে।

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক

এদিকে, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরি বিদ্যমান। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ, গ্রেফতার মালিক

আপডেট সময় : ০১:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫