ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসে ঢুকে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি , নওগাঁ
  • আপডেট সময় : ০৩:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / 174

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস কক্ষে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।

পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, সকালে চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল যোগে ৫-৬ জন হেলমেট ও মাস্ক পরে এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এতে করে চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

অফিসে ঢুকে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩