ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / 204

পরকীয়ার জেরে ছেলেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক খুকি বেগম (৫০) নামে এক মাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার রাতে ফরিদপুরের বৈঠাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

তিনি জানান, খুকি বেগমের সাথে পাশের এলাকার জয়নাল গাজী নামের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি খুকি বেগমের ছেলে আরিফ হোসেন জানতে পারেন এবং এটা নিয়ে মা ও ছেলের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ২০১৫ সালের শুরুতে ছেলে আরিফ হোসেন পার্শ্ববর্তী এলাকার আব্দুস সালাম মিজির মেয়ে আসমা আক্তারকে বিয়ে করেন। তাদের বিয়ে মা খুকি বেগম প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে মেনে নেন। তার কিছুদিন পর থেকে আরিফ হোসেন ও তার বউয়ের সাথে খুকি বেগমের বিভিন্ন বিষয়ে ঝগড়াবিবাদ হয়। এরই মধ্যে মা খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৬ নভেম্বর তার ছেলের বউ আসমা বেগমকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে ১৮ নভেম্বর রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী আরিফকে গরুর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। আরিফ দুধ খেয়ে অচেতন হয়ে পড়লে খুকি বেগম ও তার পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাত পরিচয় আরও ১/২ জনের সহযোগিতায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, বটি ও ব্লেড দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেন। পরদিন সকালে খুকি বেগম আরিফের স্ত্রীকে ফোন করে জানান, ডাকাতরা আরিফকে মেরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে। আরিফের স্ত্রী আসমা তাৎক্ষণিক স্বামীর বাড়িতে চলে আসেন এবং আরিফকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মতলব ফেরিঘাট পার হওয়ার সময় আরিফ মারা যান।

এ ঘটনায় ওই দিন মৃত আরিফের স্ত্রী আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাতদের আসামি করে হাইমচর থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকে খুকি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ছেলে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মা গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩