প্রকাশ্যে গুলি ও ভীতি প্রদর্শন, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 284
রাজধানীর ভাটারা থানা এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় যুবক আলিনুর পাভেলকে গ্রেফতার করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগ। শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পূর্বশত্র“তার জেরে ১ এপ্রিল রাত ২টার দিকে ভাটারা থানার জোয়ারসাহারার খাঁপাড়া এলাকার রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে আসে পাভেলসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের একটি দল। এ সময় তারা তাকে গালাগাল করে এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বাসার ফটকে লাথি মারে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়।
তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে পাভেলের উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান উপপুলিশ কমিশনার।





















