ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 824
ফরিদপুরের সালথা উপজেলা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ও আইনি প্রক্রিয়া
আটককৃত মাদক কারবারিরা হলেন- সালথা উপজেলার রায়েরচর গ্রামের সোহেল রানা (৩১) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আবু বক্কার হামীম মোল্যা (২৮)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরচর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আটককৃতদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।





















