বেড়িবাঁধের কাজে দ্বন্দ্ব বিএনপির দুই গ্রুপের হামলা, ছাত্রদল নেতা নিহত
ভোলা জেলা সংবাদদাতা
- আপডেট সময় : ১১:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 394
ভোলার মনপুরায় বেড়িবাঁধের কাজের অনিয়মকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের হামলায় নিহত হয়েছেন সাবেক ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭)। বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নূরউদ্দিন মার্কেটের পিছনে বেড়িবাঁধের ওপর বেড়িবাঁধের কাজ নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে।
নিহত মো. রাশেদ হোসেন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল কালামের মেজো ছেলে। আহত অবস্থায় নিহত রাশেদকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্যে চাঁদপুরের কাছাকাছি তিনি মারা যান।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, আহতের পরিবার থানায় এসেছে, মামলা প্রস্তুতি চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















