ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালিতে একতা এক্সপ্রেস বনাম একতা স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 514

ফরিদপুরের মধুখালিতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম ফুটবল টুনামেন্টের ৬ষ্ঠ আসরের পর্দা উঠেছে গত ০৩/০৯/২০২৫ ইং তারিখে। আসরের প্রথম মাচে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চাঁদের আলো যুব সংঘ বনাম বেলেশ্বর যুব সংঘ। আসরের ৫ম ম্যাচে অংশ নিয়েছিলেন একতা এক্সপ্রেস বনাম একতা স্পোর্টিং ক্লাব।

১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টায় মধুখালি উপজেলার কোড়কদী ইউনিয়নের রামদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় একতা এক্সপ্রেসের একাদশে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন শিশির শর্মা, ভাইস ক্যাপ্টেন ও গোলকিপারের দায়িত্বে ছিলেন মোঃ নাঈম শেখ।

এছাড়াও সুফল মন্ডল, হাফিজ শেখ, শুভ মালো, সৌরভ, আরাধন, রতন মালো, শাওন, নিশির শর্মা, সবুজ শেখ ও প্রসেন অংশগ্রহন করেন। ম্যাচের প্রথমার্ধে ১ – ০ গোলে এগিয়ে থাকে একতা এক্সপ্রেস। হাফটাইম শেষে আবারো মাঠে জয় পরাজয়ের লড়াইয়ে নামে দুইদল। দ্বিতীয়ার্ধের শেষ ৩ মিনিটে গোলের সমতায় ফেরে দুইদল। ১ – ১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। টানটান উত্তেজনায় জয়লাভ করে একতা স্পোর্টিং ক্লাব।

ম্যাচ শেষে একতা এক্সপ্রেসের মালিক শেখ সালমান আহমেদ গণমাধ্যমে দেয়া এক স্বাক্ষাৎকারে বলেন, “খেলায় জয় পরাজয় অপরিহার্য বিষয়। আজকে আমার টিমের প্রত্যেকটি খেলোয়ার তাদের সেরাটা দিয়েছে। তবুও ভাগ্যে আমাদের পরাজয় ছিল। আসলে আমরা ছোট দল, আমাদের স্পন্সর ছিলনা, সম্পুর্ণ নিজেস্ব অর্থায়নে আমরা আজকের খেলায় অংশগ্রহন করেছি।

আমাদের পূর্বে কোনো টুনামেন্ট অংশগ্রহন করার অভিজ্ঞতা ছিলনা, আজকে হেরে গেছি আগামীতে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো, ইনশাআল্লাহ্”। এরপর একতা এক্সপ্রেসের ড্রেসিংরুমে খেলোয়ারদের ভেঙে না পড়ে আগামী আসরের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার পরামর্শ দেন টিম ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত মোঃ সামির মোল্যা, মোঃ মঈনুল ইসলাম, মোঃ রাজিব হোসেন ও মিন্টু সুত্রধর। নকআউট নিয়মে পরিচালিত হওয়ায় এবারের আসরে দ্বিতীয় কোনো সুযোগ পাবেনা টিম একতা এক্সপ্রেস।

ট্যাগস :

মধুখালিতে একতা এক্সপ্রেস বনাম একতা স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫