সদরপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
- আপডেট সময় : ০৪:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / 242
ফরিদপুরের সদরপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাতের রশি গ্রামে ঘটানাটি ঘটে। সাদিয়া আক্তার উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের আব্দুর সালাম মৃধার মেয়ে।
জানা গেছে, সাদিয়া সদরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরিক্ষা অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে জেনে ঘরের ভিতরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় । পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্যাপারে সদরপুর থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















