ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ কারাগারে

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ০১:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / 170

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ অক্টোবর) উত্তরা পশ্চিম থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকের আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীদুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নওসের বিষয়টি জানিয়েছেন। এর আগে আজ বেলা ১১টার রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে দিকে তাকে আটক করে পুলিশ।

এজাহারে অভিযোগ করা হয়, ২০২২ সালের ১১ অক্টোবর উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরস্থ বিএনএস টাওয়ারের সামনে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। এসময় পুলিশকে লক্ষ্য করে মতিউর রহমান আকন্দসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ২টি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ কারাগারে

আপডেট সময় : ০১:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩