ট্রেনের নিচে মাথা দিয়ে এক নারীর আত্মহত্যা
সুমি আক্তার ফরিদপুর
- আপডেট সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / 280
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় বাজার ও কলিমাঝি রেল গেটের মাঝের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপাপাত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খন্দকার আইউব আলী মঙ্গল জানান, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী লোকাল ট্রেনের নিচে এক নারী শুয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বোয়ালমারী রেল স্টেশনের বুকিং সুপারভাইজার দেলোয়ার হোসেন বলেন, ‘এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। কিন্তু নাম-পরিচয় জানা যায়নি। রাজবাড়ী রেলওয়ে পুলিশকে (জিআরপি) সংবাদ দেওয়া হয়েছে। তারা মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে। ডহরনগর ফাঁড়ি পুলিশকে বলা হয়েছে।




















