মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ঢাকায় দুটি বাসে আগুন
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / 209
মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ঢাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি নিউমার্কেট এলাকায় ও অন্য ঘটনাটি ঘটেছে এলিফ্যান্ট রোড এলাকায়।
বিএনপির ঘোষিত দুই দিনের অবরোধ শুরু হচ্ছে আগামীকাল থেকে। এর মধ্যেই বাসে আগুন দেওয়া হলো।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়।
এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।




















