সদরপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে বার্ষিক অরছ ৪ঠা জানুয়ারী
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / 637
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ্ ছুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশাবন্দী মোজাদ্দেদীর (রাঃ) বার্ষিক অরছ আগামী বুধবার (৪ঠা জানুয়ারী) অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাব গাম্ভীজতার মধ্য দিয়ে সারা রাত জিকির-আসকার, পীরের ওসিয়াত-নসিয়ত প্রচার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অরছের আনুষ্ঠানিকতা শেষ হবে। ৪ জানুয়ারী বাদ ফজর পীরের রওজা মোবারক জিয়ারত, মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর-উত্তর সফল্য কামনা করে মোনাজাত প্ররিচালনা করবেন গদিনাশীন পীর শাহ্ ছুফী সৈয়দ কামরুজ্জামান নকশাবন্দী মোজাদ্দেদী আল্ অয়রসী। অরছ দেশের বিভিন্ন এলাকা থেকে দরবার শরীফে বাস, লঞ্চ ও কাফেলাযোগে লাখ লাখ আসেকান-জাকেরানদের সমাবেশ ঘটবে বলে দরবার শরীফের মুখপাত্র মোঃ মাহাবুব রহমান জানান।


























