সিলেটে ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 133
শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর রোববার সকালে বগিটি উদ্ধার করা হয় এবং রেল চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের প্রকৌশলী মোজাম্মেল হক জানান, চট্টগ্রাম থেকে আসা একটি তেলবাহী ট্রেনের একটি বগি সিলেটের দক্ষিণ সুরমায় পৌঁছানোর পর লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয় এবং প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর বগিটি উদ্ধার করা সম্ভব হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, এই ঘটনার কারণে শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। তবে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হওয়ায় সব ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে।
















