ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিমিল মিশ্র মারা গেছেন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 263

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেক্স

পশ্চিমবঙ্গের সাহিত্যিক সুবিমল মিশ্র মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, ছিল বার্ধক্যজনিত নানা সমস্যা। হৃদ্‌রোগেও আক্রান্ত হয়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের

‘তেজস্ক্রিয় আবর্জনা’, ‘আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারত’, ‘নাঙা হাড় জেগে উঠেছে’, ‘রঙ যখন সতর্কীকরণের চিহ্ন’, ‘কণ্ঠ পালক ওড়া’, ‘হাড়মটমটি’, ‘ওয়ান পাইস ফাদার মাদার’, ‘চেটে চুষে চিবিয়ে গিলে’-এর মতো উপন্যাস লিখেছেন সাহিত্যিক সুবিমল মিশ্র। এগুলো ছাড়াও বহু ছোটগল্প ও প্রবন্ধ লিখেছেন, যা বইয়ের আকারে প্রকাশিত হয়েছে। বেশির ভাগ বই নিজেই দায়িত্বে সম্পাদনা, প্রকাশ ও বিক্রয় করেছেন ব্যতিক্রমী এই সাহিত্যিক।

১৯৬৭ সালে প্রকাশিত ‘হারান মাঝির বিধবা বৌ এর মড়া’ অথবা ‘সোনার গান্ধীমূর্তি’ সুবিমল মিশ্রের লেখা এই ছোটগল্প বাংলা সাহিত্যজগতে প্রথম আলোড়ন ফেলে। দীর্ঘ অর্ধশতকের বেশি সাহিত্য জীবনে কখনো নামী কোনো সংবাদপত্র বা সাহিত্যপত্রে লেখেননি তিনি। কার্যত স্রোতের উলটো পথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সে পথ ছিল একবারেই তাঁর নিজস্ব। তাঁর সাহিত্যকর্ম দুই বাংলার মননশীল ‘লিটল ম্যাগাজিনে’ প্রকাশিত ও সমাদৃত হয়েছে একাধিকবার।

প্রথম জীবনে শিক্ষকতা করতেন এই সাহিত্যিক। দক্ষিণ কলকাতার শম্পা মির্জানগরের বাসিন্দা তিনি। তাঁর স্ত্রী এবং এক মেয়ে রয়েছে। নিজের লেখা গল্প, উপন্যাসকে অ্যান্টি-গল্প ও অ্যান্টি-উপন্যাস বলতেন সুবিমল মিশ্র।

ট্যাগস :

সুবিমিল মিশ্র মারা গেছেন

আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩