ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাস বেতন নেই: ৫ ঘণ্টা বন্ধ ফরিদপুর সুগার মিল

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 277

ফরিদপুর দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লিমিটেডে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছেন শ্রমিকরা। বেতন না পেয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রায় ৫ ঘণ্টা কারখানার সকল কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ করেন চিনিকলটিতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত প্রায় ৪ শতাধিক শ্রমিক।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকদের এই কর্মবিরতির ফলে চিনিকলের উৎপাদন ও দাপ্তরিক কাজ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে ফেরেন।

৫ ঘণ্টার অচলাবস্থা ও শ্রমিকদের অবস্থান

সরেজমিনে দেখা যায়, বকেয়া পাওনার দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের দাবি, দীর্ঘ তিন মাস ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বারবার বেতন পরিশোধের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা কর্মবিরতির ডাক দেন।

ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাস

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ সরাসরি কারখানার ভেতরে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনায় বসেন। তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস প্রদান করলে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ সাংবাদিকদের বলেন:

“শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেছি। তাদের দীর্ঘদিনের সমস্যার বিষয়ে আমরা সচেতন। দ্রুত সময়ের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা পরিস্থিতি বুঝে কাজে ফিরে গেছেন।”

শ্রমজীবী ইউনিয়নের রহস্যজনক নীরবতা

চিনিকলের কার্যক্রম বন্ধ এবং শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়ে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইউনিয়নের এই নীরবতা নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে।

৩ মাস বেতন নেই: ৫ ঘণ্টা বন্ধ ফরিদপুর সুগার মিল

আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬