ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি মামলায় বিআরডিবির সাবেক হিসাব রক্ষকের কারাদণ্ড

মনিরুজ্জামান সোহেল বরিশাল
  • আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / 200

স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা দুর্নীতি মামলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মেহেন্দিগঞ্জ উপজেলা অফিসের সাবেক হিসাব রক্ষক লিটু গুপ্তকে পৃথক ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই দণ্ডাদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি হারুন অর রশিদ।

এর মধ্যে একটি ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। অপর একটি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, একই সঙ্গে ১৩ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে তাকে একই সঙ্গে দুই দণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত লিটু গুপ্ত গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামের মনতোষ গুপ্তের ছেলে।
রায় ঘোষণার সময় পলাতক ছিলেন লিটু গুপ্ত।

দণ্ডাদেশের পাশাপাশি তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিচারক। তিনি আদালতে আত্মসমর্পণ অথবা গ্রেফতারের দিন থেকে তার দণ্ডাদেশ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, ‘লিটু গুপ্ত ২০১৮ সালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিআরডিবি অফিসের হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন। একই বছরের ১১ ও ১২ এপ্রিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউবিসিসি’র সভাপতির স্বাক্ষর জাল করে দুটি চেকের মাধ্যমে পল্লী জীবিকায়ণ প্রকল্প-২ এর ১৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম বাদী হয়ে ১৩ এপ্রিল দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ মার্চ হিসাব রক্ষক লিটু গুপ্তকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর। মামলায় ১২ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই দণ্ডাদেশ দেন।

ট্যাগস :

দুর্নীতি মামলায় বিআরডিবির সাবেক হিসাব রক্ষকের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩