ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় র‍্যাবের অভিযানে পাঁচ ভুয়া চিকিৎসক আটক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 195

ইখতিয়ার উদ্দীন আজাদ নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের মেডিকেল সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয় । গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নজিপুর পৌর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসকরা হলেন- পত্নীতলা উপজেলার পুইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের ভার ভূষণ সরকারের ছেলে গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) ও শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।

View.

র‍্যাব জানায়, গতকাল জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোড়ফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি জাল অটো সিন, বিভিন্ন সিন ১৫০টি, ছয়টি প্রেসক্রিপসন প্যাড, পাঁচটি সার্জিকেল টুলবক্স, ছয়টি রক্তচাপ মেশিন, চারটি সার্জিকেল কাচি, ছয়টি স্টেথোস্কোপ এবং একটি চোখের দৃষ্টি মাপা যন্ত্রসহ চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এসময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোনো ধরণের ডিগ্রি ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এদের কেউ শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প-াস্টার

আবার কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। আসামিদের বির“দ্ধে পত্নীতলা থানায়
নিয়মিত মামলা হয়েছে।

ট্যাগস :

নওগাঁয় র‍্যাবের অভিযানে পাঁচ ভুয়া চিকিৎসক আটক

আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২